tms Bangla
Navigators topical memory system in Bangla (SBCL) for Bangla Ministries Worldwide
52 verses
davedecook
March 17, 2026
en_US
0
-
1 Corinthians 15:58NIV84
tms cd Bangla
“সেইজন্যই, আমার প্রিয় ভাইয়েরা, শক্ত হয়ে দাঁড়াও; কোন কিছুই যেন তোমাদের নড়াতে না পারে। সব সময় প্রভুর কাজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে দাও, কারণ তোমরা জান, তাঁর কাজে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়।”
১ করিন্থীয় 15:58 -
1 Corinthians 2:12NIV84
tms lnl Bangla
“আমরা জগতের আত্মাকে পাই নি, বরং ঈশ্বরের কাছ থেকে তাঁর আত্মাকে পেয়েছি, যেন ঈশ্বর আমাদের যে সব দান দিয়েছেন তা বুঝতে পারি;”
-
1 Peter 2:11NIV84
tms gc Bangla
“প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে তোমরা বিদেশী এবং পরদেশে অল্পকাল বাসকারী বলে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি যে, তোমরা পাপ-স্বভাবের কামনা-বাসনা থেকে দূরে থাক,”
-
1 Peter 3:18NIV84
tms pc Bangla
h
-
2 Corinthians 5:17NIV84
tms lnl Bangla
“যদি কেউ খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল। তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে।”
-
2 Corinthians 9:6-7NIV84
tms cd giving Bangla
“মনে রেখ, যে অল্প বীজ বোনে সে অল্প ফসলই কাটবে আর যে বেশী বীজ বোনে সে বেশী ফসল কাটবে। প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সে যেন তা-ই দেয়। কেউ যেন মনে দুঃখ নিয়ে না দেয় বা দিতে হবে বলে না দেয়, কারণ যে খুশী মনে দেয় ঈশ্বর তাকে ভালবাসেন।”
-
2 Timothy 3:16NIV84
tms lnl Bangla
“পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা, চেতনা দান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারী,”
-
Acts 1:8NIV84
tms cd Bangla
“তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর যিরূশালেম, সারা যিহূদিয়া ও শমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে।””
-
Colossians 3:9-10NIV84
tms gc honesty Bangla
“”
কলসীয় 3:9-10 SBCL
https://bible.com/bible/155/col.3.9-10.SBCL -
Ephesians 2:8-10NIV84
tms pc Bangla
“ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয় নি, তা ঈশ্বরেরই দান। এটা কাজের ফল হিসাবে দেওয়া হয় নি, যেন কেউ গর্ব করতে না পারে। আমরা ঈশ্বরের হাতের তৈরী। ঈশ্বর খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন, যেন আমরা তা করে জীবন কাটাই।”
-
Ephesians 4:25NIV84
tms gc honesty Bangla
“এইজন্য তোমরা মিথ্যা ছেড়ে দাও এবং একে অন্যের কাছে সত্যি কথা বল, কারণ আমরা সবাই একে অন্যের সংগে যুক্ত।”
ইফিষীয় -
Ephesians 5:3NIV84
tms gc purity Bangla
“কোন রকম ব্যভিচার, অশুচিতা আর লোভের কথা পর্যন্ত যেন তোমাদের মধ্যে শোনা না যায়, কারণ এই সব কথা ঈশ্বরের লোকদের মানায় না।”
-
Galatians 5:13NIV84
tms cd Bangla
“ভাইয়েরা, স্বাধীন হবার জন্যই তো ঈশ্বর তোমাদের ডেকেছেন। কিন্তু তোমাদের পাপ-স্বভাবের ইচ্ছাগুলো পূর্ণ করবার জন্য এই স্বাধীনতা ব্যবহার কোরো না। তার চেয়ে বরং ভালবাসার মনোভাব নিয়ে একে অন্যের সেবা কর,”
-
Galatians 5:16NIV84
tms gr Holy Spirit Bangla
“আমি যা বলছি তা এই-তোমরা পবিত্র আত্মার অধীনে চলাফেরা কর। তা করলে তোমরা পাপ-স্বভাবের ইচ্ছা পূর্ণ করবে না।”
-
Galatians 6:9-10NIV84
tms gc Bangla
“আমরা যেন সৎকাজ করতে করতে ভেংগে না পড়ি, কারণ তা ছেড়ে না দিয়ে করতে থাকলে আমরা ঠিক সময়ে তার ফসল পাব। সুযোগ পেলেই আমরা যেন সকলের, বিশেষভাবে ঈশ্বরের পরিবারের লোকদের উপকার করি।”
-
Hebrews 10:23NIV84
tms gr Bangla
“বিশ্বাসী হিসাবে আমাদের যে আশা আছে, এস, আমরা স্থির হয়ে তার কথা স্বীকার করতে থাকি, কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বাসযোগ্য।”
-
Hebrews 10:24-25NIV84
tms lnl fellowship Bangla
“এস, আমরা একে অন্যের সম্বন্ধে চিন্তা করি যেন আমরা ভালবাসতে ও ভাল কাজ করতে একে অন্যকে উৎসাহ দিতে পারি। কোন কোন লোকের যেমন অভ্যাস আছে তাদের মত আমরা যেন সভায় একসংগে মিলিত হওয়া বাদ না দিই, বরং খ্রীষ্টের আসবার দিন যতই কাছে আসবে ততই যেন আমরা একে অন্যকে আরও উৎসাহ দিতে থাকি।”
-
Hebrews 11:1NIV84
tms gc faith Bangla
“আমরা যা পাব বলে আশা করে আছি তা যে আমরা পাবই এই নিশ্চয়তাই হল বিশ্বাস। আর সেই বিশ্বাসের দ্বারা আমরা নিশ্চিত ভাবে বুঝতে পারি যে, আমরা যা দেখতে পাচ্ছি না তা আসলে আছে।”
-
Hebrews 11:6NIV84
tms gc faith Bangla
“বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায়, তাকে বিশ্বাস করতে হবে যে, ঈশ্বর আছেন এবং যারা তাঁর ইচ্ছামত চলে তারা তাঁর হাত থেকে তাদের পাওনা পায়।”
-
Hebrews 12:3NIV84
tms cd Bangla
“যিনি পাপীদের এত বড় শত্রুতা সহ্য করলেন তোমরা তাঁর বিষয়ে চিন্তা কর, যেন তোমাদের মন দুর্বল ও নিরাশ হয়ে না পড়ে।”
-
Hebrews 9:27NIV84
tms pc Bangla
“ঈশ্বর ঠিক করে রেখেছেন যে, প্রত্যেক মানুষ একবার মরবে এবং তার পরে তার বিচার হবে।”
-
Isaiah 26:3NIV84
tms gr Bangla
“যার মন তোমার উপর স্থির আছে তাকে তুমি পূর্ণ শান্তিতে রাখবে, কারণ সে তোমার উপর নির্ভর করে।”
-
Isaiah 41:10NIV84
tms gr Bangla
“কাজেই তুমি ভয় কোরো না, আমি তো তোমার সংগে সংগে আছি; ব্যাকুল হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব।”
-
Isaiah 53:6NIV84
tms lnl Bangla
“আমরা সবাই ভেড়ার মত করে বিপথে গিয়েছি; আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি। সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তাঁর উপর চাপিয়েছেন।”
-
John 1:12NIV84
tms pc Bangla
“তবে যতজন তাঁর উপর বিশ্বাস করে তাঁকে গ্রহণ করল তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন।”
-
John 13:34-35NIV84
tms gc love Bangla
“একটা নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি-তোমরা একে অন্যকে ভালবেসো। আমি যেমন তোমাদের ভালবেসেছি তেমনি তোমরাও একে অন্যকে ভালবেসো। যদি তোমরা একে অন্যকে ভালবাস তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য।””
-
John 14:21NIV84
tms lnl Bangla
“যে আমার সব আদেশ জানে ও পালন করে সে-ই আমাকে ভালবাসে। যে আমাকে ভালবাসে আমার পিতা তাকে ভালবাসবেন। আমিও তাকে ভালবাসব আর তার কাছে নিজেকে প্রকাশ করব।””
-
John 15:7NIV84
tms lnl prayer Bangla
“যদি তোমরা আমার মধ্যে থাক আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে তবে তোমাদের যা ইচ্ছা তা-ই চেয়ো; তোমাদের জন্য তা করা হবে।”
যোহন -
John 5:24NIV84
tms pc Bangla
““আমি আপনাদের সত্যিই বলছি, আমার কথা যে শোনে এবং আমাকে যিনি পাঠিয়েছেন তাঁকে বিশ্বাস করে তার অনন্ত জীবন আছে। তাকে দোষী বলে স্থির করা হবে না; সে তো মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে।”
-
Joshua 1:8NIV84
tms lnl Bangla
“আইন-কানুনের এই বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে। এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পার সেইজন্য দিনরাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে। তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার মংগল হবে।”
-
Lamentations 3:22-23NIV84
tms gr Bangla
“সদাপ্রভুর অটল ভালবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তাঁর করুণা কখনও শেষ হয় না; প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়; তাঁর বিশ্বস্ততা মহৎ।”
-
Luke 9:23NIV84
tms cd Bangla
“তারপর তিনি সবাইকে বললেন, “যদি কেউ আমার পথে আসতে চায়, তবে সে নিজের ইচ্ছামত না চলুক; প্রত্যেক দিন নিজের ক্রুশ বয়ে নিয়ে সে আমার পিছনে আসুক।”
-
Mark 10:45NIV84
tms cd Bangla
“মনে রেখো, মনুষ্যপুত্র সেবা পেতে আসেন নি বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন।””
-
Matthew 18:20NIV84
tms lnl fellowship Bangla
“কারণ যেখানে দুই বা তিনজন আমার নামে একত্র হয় সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি।””
-
Matthew 28:18-20NIV84
tms cd Bangla
“তখন যীশু কাছে এসে তাঁদের এই কথা বললেন, “স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। এইজন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য কর। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যে সব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখ, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সংগে সংগে আছি।””
-
Matthew 4:19NIV84
tms lnl Bangla
“যীশু তাঁদের বললেন, “আমার সংগে চল, আমি তোমাদের মানুষ-ধরা জেলে করব।””
-
Matthew 5:16NIV84
tms gc Bangla
“সেইভাবে তোমাদের আলো লোকদের সামনে জ্বলুক, যেন তারা তোমাদের ভাল কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।”
-
Matthew 6:33NIV84
tms cd Bangla
“কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তাঁর ইচ্ছামত চলবার জন্য ব্যস্ত হও। তাহলে ঐ সব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয় চিন্তা কোরো না;”
-
Philippians 2:3-4NIV84
tms gc Bangla
“নিজের লাভের আশায় বা অহংকারের বশে কিছু কোরো না, বরং নম্রভাবে অন্যকে নিজের চেয়ে বড় স্থান দাও। কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, বরং একে অন্যের জন্য চিন্তা কর।”
-
Philippians 4:13NIV84
tms gr strength Bangla
“যিনি আমাকে শক্তি দান করেন তাঁর মধ্য দিয়েই আমি সব কিছু করতে পারি।”
-
Philippians 4:19NIV84
tms gr Bangla
“আর এতে ঈশ্বর খুশী হন। আমার ঈশ্বর তাঁর গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন।”
-
Philippians 4:6-7NIV84
tms lnl prayer Bangla
“কোন বিষয় নিয়ে উতলা হোয়ো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সংগে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে, ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে।”
-
Proverbs 3:9-10NIV84
tms cd Bangla
“তোমার ধন-সম্পদ দিয়ে আর তোমার প্রথমে কাটা ফসলের অংশ উৎসর্গ করে তুমি সদাপ্রভুকে সম্মান দেখাও; তাতে তোমার গোলাঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে আর তোমার জালাগুলো থেকে নতুন আংগুর-রস উপ্চে পড়বে।”
-
Psalm 119:11NIV84
tms gr Bangla
“তোমার বাক্য আমার অন্তরে আমি জমা করে রেখেছি, যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি।”
-
Psalm 119:9NIV84
tms gr Bangla
“যুবক কেমন করে তার জীবন খাঁটি রাখতে পারবে? তোমার বাক্য পালন করেই সে তা পারবে।
-
Romans 1:16-17NIV84
tms lnl Bangla
“যীশু খ্রীষ্টের বিষয়ে এই যে সুখবর তাতে আমার কোন লজ্জা নেই, কারণ এই সুখবরই হল ঈশ্বরের শক্তি যার দ্বারা তিনি সব বিশ্বাসীদের পাপ থেকে উদ্ধার করেন-প্রথমে যিহূদীদের, তারপর অযিহূদীদের। ঈশ্বর কেমন করে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন সেই কথা এই সুখবরের মধ্যে প্রকাশ করা হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল বিশ্বাসের মধ্য দিয়েই মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হয়। পবিত্র শাস্ত্রে লেখা আছে, “যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে বিশ্বাসের মধ্য দিয়েই জীবন পাবে।””
-
Romans 12:1-2NIV84
tms cd Bangla
“তাহলে ভাইয়েরা, ঈশ্বরের এই সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে ঈশ্বরের হাতে তুলে দাও। সেটাই হবে তোমাদের উপযুক্ত সেবা। এখানকার মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিয়ো না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পার। ঈশ্বরের ইচ্ছা ভাল, সম্পূর্ণ নির্ভুল এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন।”
-
Romans 3:23NIV84
tms pc Bangla
“কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে।”
-
Romans 5:8NIV84
tms pc Bangla
“কিন্তু ঈশ্বর যে আমাদের ভালবাসেন তার প্রমাণ এই যে, আমরা পাপী থাকতেই খ্রীষ্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন।”
-
Romans 6:23NIV84
tms pc Bangla
“পাপ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে অনন্ত জীবন।”
IMPORT